দেশের পোশাক খাত নিয়ে গভীর ষড়যন্ত্র, কর্মবিরতির জেরে বন্ধ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮
দেশে প্রচলিত শ্রম আইনের ১৩-এর ১ নং ধারায় বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানের কোনো শাখা বা বিভাগে বেআইনি ধর্মঘটের কারণে মালিক ওই শাখা বা প্রতিষ্ঠান আংশিক কিংবা সম্পূর্ণ বন্ধ করে দিতে পারবেন এবং এরূপ বন্ধের ক্ষেত্রে ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকরা কোনো মজুরি পাবেন না। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, দেশের পোশাক শিল্প মালিকরা আইনের এ ধারা অনুসরণ করে কারখানা বন্ধ ঘোষণা করছেন।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) তথ্য অনুযায়ী, ২৪ ডিসেম্বর শ্রমিকদের কর্মবিরতির জের ধরে গাজীপুর কোনাবাড়ীর সাতটি কারখানা শ্রম আইনের ১৩-এর ১ ধারা অনুসরণ করে বন্ধ ঘোষণা করেছেন সংশ্লিষ্ট মালিকপক্ষ। কারখানাগুলোর মধ্যে আছে মণ্ডল, কটন ক্লাব, মনটেক্স, ডেল্টা গ্রুপ, মল্লিক, ইসলাম নিট ও এমা সিনটেক্স। কারখানাগুলোয় বন্ধের নোটিসও টাঙিয়ে দেয়া হয়েছে।
৮ ডিসেম্বর থেকে নারায়ণগঞ্জ, আশুলিয়া ও গাজীপুরে শিল্প অধ্যুষিত এলাকায় একের পর এক পোশাক কারখানায় শ্রমিকদের মধ্যে কর্মবিরতির প্রবণতা লক্ষ করা যাচ্ছে। ক্ষেত্রবিশেষে হয়েছে ভাংচুর ও পুলিশের কাঁদানে গ্যাসের শেল ছোড়ার ঘটনা। ৯ ডিসেম্বর থেকে প্রতিদিনই কর্মবিরতি ও কারখানা বন্ধের ঘটনা বাড়ছে। ৯ ডিসেম্বর কর্মবিরতির কারণে বন্ধ হয় সাত-আটটি কারখানা। পরদিন সংখ্যাটি বেড়ে দাঁড়ায় প্রায় ১২। ১১ ডিসেম্বর বন্ধ হয় প্রায় ২৩টি, ১২ ডিসেম্বর ৩৬টি ও ১৩ ডিসেম্বর বন্ধ হয় ৪৩টি কারখানা। এরপর ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় কর্মবিরতি কমে আসে।
এদিকে উদ্ভূত পরিস্থিতিতে সরকার শ্রম সংক্রান্ত ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর কমিটির সভা করে নতুন মজুরি কাঠামোয় কোনো ত্রুটি থাকলে তা জানুয়ারির মজুরি পাওয়ার পর আলোচনাসাপেক্ষে দূর করার ঘোষণা দেন। পৃথক সংবাদ সম্মেলনে সরকার ও খাত সংশ্লিষ্ট মালিক সংগঠনগুলো বেতন কাঠামোর ত্রুটি দূর করার প্রতিশ্রুতি দিয়ে শ্রমিকদের কাজে যোগদানের আহ্বান জানান। কিন্তু এর পরও শিল্প অধ্যুষিত এলাকাগুলোর শ্রম পরিস্থিতি স্বাভাবিক হয়নি।
শিল্প ও শ্রম সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার সূত্রগুলো বলছে, ১৬ ডিসেম্বরের পর কর্মবিরতিতে যাওয়া কারখানার সংখ্যা কমে এলেও এ প্রবণতা একেবারে বন্ধ হয়ে যায়নি। ২৩ ডিসেম্বর আশুলিয়া ও গাজীপুর এলাকার ১৪টি কারখানায় শ্রমিকরা কর্মবিরতির মাধ্যমে নতুন মজুরি কাঠামো নিয়ে তাদের অসন্তোষ প্রকাশ করেন। ডিআইএফইর তথ্যমতে, গতকাল পর্যন্ত প্রায় ৫০টি কারখানায় কর্মবিরতির ঘটনা ঘটেছে।
এদিকে গতকাল ঢাকার মিরপুরে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে অস্থিরতা দেখা দেয়। বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে রাজধানীর মিরপুরের কালশী ও পল্লবীর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। একই কারখানায় ২৪ ডিসেম্বরও সমস্যা দেখা দেয়। ডিআইএফই সূত্র জানিয়েছে, মালিকপক্ষের সঙ্গে আলোচনা এবং এ এলাকার সংসদ সদস্যের আহ্বানে সাড়া দিয়ে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।
- ‘ভয়েস রেইজ করায় পুরো রাষ্ট্রশক্তিকে আমার বিরুদ্ধে নামানো হয়েছে’
- মাঝআকাশে পাইলটদের সংঘর্ষ
- ফার্নেস অয়েলের দাম বাড়ল ১১ টাকা ৯২ পয়সা
- ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ-স্কুলে অবরোধ
- ক্যালিফোর্নিয়ার রাষ্ট্রীয় ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা
- ক্লাস থ্রিতে প্রথম প্রেমের প্রস্তাব পেয়ে কী করেছিলেন প্রভা?
- আটক শিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে ছেড়ে দিল পুলিশ
- ব্যান্ডউইথ ব্যবসায় সিন্ডিকেটের চেষ্টা
- সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সায় সৌরবিদ্যুৎ কিনবে বিতরণ সংস্থা
- হাম ও হামের উপসর্গে প্রাণহানি ১১০০ ছাড়ালো
- এসিসির পরবর্তী সভাপতি হওয়ার পথে তামিম
- উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
- অবৈধ অস্ত্রে বাড়ছে অপরাধ
- বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার
- মাগুরায় এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা
- ইরানের বিমান জব্দ করল তুরস্ক
- ৪ জেলায় নতুন ডিসি
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
